Dhaka ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

গাজীপুরে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর বয়সি শিশুকন্যা ইয়ামনি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পুবাইল থানাধীন মেঘডুবি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুজুকা বেগম শেরপুর জেলার শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। ইয়ামনি ছিল তার একমাত্র মেয়ে। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে ২টার মধ্যে কোনো একসময় ঢাকা-বাইপাস মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি মা-মেয়েকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনেই মহাসড়কে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ আহত মা ও মেয়েকে উদ্ধার করে অনতিবিলম্বে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত শিশু ইয়ামনিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হলেও পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে-ও মারা যায়।

পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নিহত মা-মেয়ের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তকরণসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলমান রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ০৮:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬