Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফেনীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮ জন আটক

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ফেনীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধ দমনে অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ বাড়ায় জেলা পুলিশের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রোববার বিকেলে একযোগে শহরের একাধিক স্পটে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শহরের রাজনন্দিনী দিঘি, পেট্রোবাংলা, একাডেমি, মাস্টারপাড়া ও নাজির রোড এলাকা থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ৩৮ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের প্রায় সবার বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে। আটক ৩৮ জনের মধ্যে ২৫ জনের অভিভাবকদের রাতেই থানায় ডেকে এনে মুচলেকা সম্পাদন-পূর্বক নিজ নিজ সন্তানদের তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাকিদের অভিভাবকেরা না এলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ ও শহরজুড়ে অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফেনীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮ জন আটক

সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬