Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভালুকায় অপহৃত স্কুলছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ভালুকায় এক স্কুলছাত্রী অপহরণের এক মাস পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। নারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীর বাবা ফিরোজ আহমেদ এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

মামলায় একই গ্রামের রনি মিয়া (২৩) নামে এক যুবককে প্রধান আসামি করে মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী স্কুলে যাওয়া-আসার পথে বখাটে রনি মিয়া তাকে প্রায়ই উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিতো। বিষয়টি শিক্ষার্থী তার বাবাকে জানালে ফিরোজ আহমেদ রনির বাবাকে বিষয়টি অবহিত করেন। এতে রনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে গত ২৯ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীর বাবা ফিরোজ আহমেদ উদ্বেগ প্রকাশ করে জানান, তার মেয়ে বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে, তা তারা জানেন না। পুলিশ এখনো তার মেয়েকে খুঁজে বের করতে পারেনি। তিনি বিশ্বাস করেন, পুলিশ রনিকে আটক করতে পারলেই তার মেয়েকে উদ্ধার করা সম্ভব হবে। তিনি তার মেয়েকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন।

নারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক জানান, অপহৃত শিক্ষার্থী তাদের স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (রোল নম্বর ১১)। সে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রায়হানের কাছে প্রাইভেট পড়ত। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসু ও সানি নামের দুজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভালুকায় অপহৃত স্কুলছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬