Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে পূর্বশত্রুতার জেরে কৃষকের ফলন্ত কলাবাগান কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ঝিনাইদহের শৈলকূপায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে এক কৃষকের ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের প্রায় ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম আলী রাজনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মাসুম আলী তার নিজের ৩০ শতক জমিতে দীর্ঘদিন ধরে কলার চাষ করে আসছিলেন। নিবিড় পরিচর্যায় বাগানের গাছগুলোতে সবেমাত্র থোড় আসতে শুরু করেছিল এবং আগামী কিছুদিনের মধ্যেই কলা বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। তবে রোববার রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বাগানের ফলন্ত গাছগুলো একে একে কেটে ফেলে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম আলী ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে জানান, পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তার স্বপ্নের বাগানটি কেটে ধ্বংস করা হয়েছে। এতে তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। তিনি এই অন্যায়ের বিচার দাবি করেছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির ভয়াবহতা দেখেছেন। একজন কৃষকের ওপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত কৃষককে সাথে নিয়ে থানায় লিখিত অভিযোগ করছেন।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, রাতের আঁধারে কলাগাছ কেটে দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে কৃষকের ফলন্ত কলা বাগান কেটে ফেলার এই নৃশংস ঘটনায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে পূর্বশত্রুতার জেরে কৃষকের ফলন্ত কলাবাগান কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬