Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আট মাসে ১৩ হত্যা ও ২৪ অপমৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র আট মাসে নবীনগর থানায় ১৩টি হত্যা মামলা এবং ২৪টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গলায় ফাঁস ও কীটনাশক পান করে আত্মহত্যার ঘটনাগুলোর পাশাপাশি পানিতে ডুবে এবং বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

হত্যাকাণ্ড ও আত্মহত্যার পাশাপাশি উপজেলাজুড়ে চুরি, ছিনতাই, রক্তক্ষয়ী সংঘর্ষ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং মাদকের বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। অপরাধীদের এমন বেপরোয়া কার্যক্রমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সত্ত্বেও অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

গত কয়েক মাসে নবীনগরে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত জুনে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং সেপ্টেম্বর মাসে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন আরও এক ব্যক্তি। এ ছাড়া বিভিন্ন স্থানে নিখোঁজ হওয়ার পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার এবং চুরির অপবাদে পিটিয়ে হত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলা হলেও অনেক আসামিকে এখনো আইনের আওতায় আনা যায়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আট মাসে ১৩ হত্যা ও ২৪ অপমৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬