Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মানচিনির প্রত্যাবর্তনেও হার এড়াতে পারল না ইতালি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

বিশ্বকাপে টানা তৃতীয়বার জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার ছয় মাস পরও ঘুরে দাঁড়াতে পারল না ইতালি। রবার্তো মানচিনির প্রত্যাবর্তনের ম্যাচেও হার এড়াতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে নেশনস লিগে ঘরের মাঠে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে আজ্জুরিরা।

মার্চে বসনিয়া-হার্জেগোভিনার কাছে প্লে-অফে হারের পর এটিই ছিল ইতালির প্রথম ম্যাচ। প্রায় তিন বছর পর জাতীয় দলের ডাগআউটে ফিরে মানচিনিও পেলেন না কাঙ্ক্ষিত জয়। ২০২৩ সালে ইতালি ছাড়ার পর এবার ফেরার ম্যাচেই হারের স্বাদ নিতে হলো তাকে। অন্যদিকে নতুন কোচ মার্ক ফন বোমেলের অধীনে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বেলজিয়াম। বিশ্বকাপের পর রুডি গার্সিয়া দায়িত্ব ছাড়লে তার জায়গায় নিয়োগ পান সাবেক নেদারল্যান্ডস মিডফিল্ডার।

রোমের ৭০ হাজার আসনের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ৪৭ হাজার ১৫৫ দর্শক। ২০ মিনিটে মিকা গডটসের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল করেন গডটস। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ব্যবধান দ্বিগুণ করেন দোদি লুকেবাকিও। বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট থামাতে ছুটে এসেও সফল হননি ইতালির সান্দ্রো টোনালি। দুই গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত সমর্থকদের দুয়োধ্বনির মধ্যেই মাঠ ছাড়তে হয় ইতালিকে।

সমালোচনা নিয়ে মানচিনি বলেন, ‘আমরা হারলে কেউই খুশি থাকে না। হারলে দুয়োধ্বনি শুনতে হয়।’ বেলজিয়ামের বিপক্ষে হারের পর ইতালির সামনে আরও কঠিন সূচি। সোমবার তুরস্কের মাঠে খেলবে তারা। এরপর পরের শুক্রবার ফ্রান্সের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। নেশনস লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে বোলোনিয়ায় ঘরের মাঠে আবার তুরস্কের মুখোমুখি হবে আজ্জুরিরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মানচিনির প্রত্যাবর্তনেও হার এড়াতে পারল না ইতালি

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬