Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে মালয়েশিয়া। ‘বি’ গ্রুপ থেকে হংকং কিংবা ওমানকে কোয়ার্টার-ফাইনালে পাওয়ার সমীকরণ থাকলেও, সবাইকে চমকে দিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে উঠেছে মালয়েশিয়া। আগামী মঙ্গলবার সেমিফাইনালে ওঠার লক্ষ্যে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে লিটন কুমার দাসের বাংলাদেশ ও মালয়েশিয়া।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে উড়িয়ে শুভসূচনা করেছিল মালয়েশিয়া। শনিবার ওমানের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে তারা। বর্তমানে বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর মালয়েশিয়ার কোচের দায়িত্বে রয়েছেন। কিছুদিন আগেই বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-২৩ দলের কাছে পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছিল দলটি।

আগামী মঙ্গলবারের ম্যাচে প্রত্যাশিত জয় পেলে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হবে পাকিস্তান। আসরের অন্য তিন কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল এবং পাকিস্তান ও হংকং।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬