Dhaka ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপে অচেনা নম্বরের ঝাপসা ছবি বা লিংকে ক্লিক নয়, বড় সাইবার ফাঁদের হুঁশিয়ারি

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে পাঠানো ঝাপসা ছবি, সন্দেহজনক নথি বা ফিশিং লিংকের মাধ্যমে বিশ্বজুড়ে নতুন ধরনের সাইবার প্রতারণা বা ম্যালওয়্যার হামলার ঘটনা বাড়ছে। সামান্য কৌতূহলবশত কোনো অজানা ফাইল ডাউনলোড বা লিংকে প্রবেশের ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি ও আর্থিক ক্ষতির মতো গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, অপরাধীরা সাধারণত অচেনা নম্বর থেকে কোনো ঝাপসা ছবি পাঠিয়ে “ছবিটির ব্যক্তিকে চেনেন কি না” জাতীয় প্রলোভন দেখায়। ব্যবহারকারী ছবিটি দেখা বা ডাউনলোড করার চেষ্টা করলেই ক্ষতিকর ম্যালওয়্যার বা ফিশিং লিংকের মাধ্যমে ডিভাইসটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে, যা দিয়ে পরবর্তীতে ব্যক্তিগত তথ্য ও ব্যাংকিং পিন হাতিয়ে নেওয়া সম্ভব হয়।

এ ধরনের সাইবার ঝুঁকি এড়াতে হোয়াটসঅ্যাপের স্টোরেজ ও ডাটা সেটিংস থেকে মিডিয়া অটো-ডাউনলোড বন্ধ রাখার পরমর্শ দেওয়া হয়েছে। এছাড়া টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা, অচেনা নম্বরের পাঠানো কোনো ফাইল বা লিংকে ক্লিক না করা এবং পিন, পাসওয়ার্ড বা ওটিপি শেয়ার না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কোনো সন্দেহজনক নম্বর পাওয়া গেলে অবিলম্বে তা ব্লক ও রিপোর্ট করার জন্য ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

বিগ ব্যাশে মুস্তাফিজকে বরণ করতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ ‘দ্য ফিজ বে’ গ্যালারি

হোয়াটসঅ্যাপে অচেনা নম্বরের ঝাপসা ছবি বা লিংকে ক্লিক নয়, বড় সাইবার ফাঁদের হুঁশিয়ারি

সর্বশেষ হালনাগাদ : ০২:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬