Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা মোবাইল অ্যাপে সাইবার হামলা

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা ব্যবস্থার মোবাইল অ্যাপগুলো বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছে। রুশ জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তাদের জনসতর্কতা অ্যাপে হ্যাকিংয়ের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা চালানো হয়েছে। একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপও। ইউক্রেন কর্তৃপক্ষ এই হামলার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেছে।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হামলার নেপথ্যকারীদের চিহ্নিত করা না গেলেও তাদের মোবাইল অ্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সাইরেন, লাউডস্পিকার, খুদে বার্তা এবং গণমাধ্যমের সাহায্যে দেশের সামগ্রিক জনসতর্কতা ব্যবস্থা স্বাভাবিকভাবেই কাজ করছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপ হ্যাক হওয়ায় সামগ্রিক সতর্কবার্তা পাঠানোর কার্যকারিতায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে বিশেষজ্ঞরা কাজ করছেন।

অন্যদিকে, ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের বিমান হামলার সতর্কতা অ্যাপেও ভুয়া ও রুশ ভাষার বার্তা পাঠানো হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কৃত্রিমভাবে তৈরি এই প্রযুক্তিগত ত্রুটি বা শত্রুতামূলক হস্তক্ষেপে আতঙ্কিত না হয়ে কেবল অফিসিয়াল চ্যানেলের হালনাগাদ তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছে কিয়েভ কর্তৃপক্ষ।

জনপ্রিয়

বাংলাদেশে পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে টয়োটা

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা মোবাইল অ্যাপে সাইবার হামলা

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬