Dhaka ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সরকারি এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থীর অংশগ্রহণ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

দেশের তরুণ সমাজকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশব্যাপী ৬৪ জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, দেশব্যাপী প্রশিক্ষণের জন্য মোট ১ লাখ ৩ হাজার ৯৯৬টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ১ লাখ ২ হাজার ৯২৮টি আবেদন বৈধ হিসেবে গৃহীত হয়। চলতি ধাপে ৬৪টি জেলা থেকে প্রতি জেলায় ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। সে অনুযায়ী আসনপ্রতি গড়ে প্রায় ৬৪ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন, যার মধ্যে ঢাকায় প্রতিযোগিতা সবচেয়ে বেশি—২৫টি আসনের বিপরীতে লড়ছেন ১৭ হাজার ৫৫২ জন প্রার্থী। লিখিত পরীক্ষা শেষে ২৭ সেপ্টেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আগামী ১ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।

দুই বছর মেয়াদি এই প্রকল্পের অধীনে মোট ১১ হাজার ২০০ জন তরুণ-তরুণীকে বেসিক ও অ্যাডভান্সড পর্যায়ে এআই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দুই মাস মেয়াদি প্রতিটি কোর্সে ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টার পাঠদান পরিচালনা করা হবে। এই প্রশিক্ষণে চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনি, ডিপসিক ও মিডজার্নিসহ আধুনিক নানা এআই টুলের ব্যবহারিক প্রয়োগ শেখানো হবে।

জনপ্রিয়

বিগ ব্যাশে মুস্তাফিজকে বরণ করতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ ‘দ্য ফিজ বে’ গ্যালারি

সরকারি এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থীর অংশগ্রহণ

সর্বশেষ হালনাগাদ : ১১:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬