Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রিমিয়ার লিগের ১১৫ আর্থিক অভিযোগের ১টি ছাড়া সবকটিতে দোষী ম্যানচেস্টার সিটি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মকানুন (এফএফপি) লঙ্ঘনের ১১৫টি অভিযোগের মধ্যে ১টি ছাড়া বাকি ১১৪টিতেই ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হয়েছে বলে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রমাণিত হলে তা ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম বড় মাইলফলক হিসেবে গণ্য হবে। তবে ক্লাব কর্তৃপক্ষ শুরু থেকেই এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে ধারণা করা হচ্ছে।

২০০৯-১০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত দীর্ঘ সময়কালজুড়ে ক্লাবের প্রকৃত আয়ের তথ্য, স্পনসরশিপ থেকে প্রাপ্ত অর্থ ও পরিচালন ব্যয়ের সঠিক চিত্র গোপন করার অভিযোগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিটির বিরুদ্ধে মামলা দায়ের করে প্রিমিয়ার লিগ। মামলাটির শুনানি ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ মাস ব্যাপী পরিচালিত হয়। এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি জানিয়েছে, বিষয়টি বর্তমানে একটি গোপনীয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা সবসময় একটি নিরপেক্ষ তদন্ত আশা করেছে।

ম্যানচেস্টার সিটি ২০০৮ সালে শেখ মনসুরের আবুধাবি ইউনাইটেড গ্রুপের অধীনে আসার পর আটবার প্রিমিয়ার লিগ এবং একবার চ্যাম্পিয়নস লিগসহ একাধিক শিরোপা জয় করেছে। উয়েফা ২০২০ সালে স্পনসরশিপ আয় বেশি দেখানোর অভিযোগে দুই বছরের জন্য সিটিকে চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ করলেও পরবর্তীতে আদালতের রায়ে তা বাতিল হয়। সাম্প্রতিক এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ক্লাবের স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি বলেন, খেলোয়াড়রা সবসময় ক্লাবের স্বচ্ছতার ওপর আস্থা রেখে এসেছে এবং মাঠে অর্জিত সফলতা কোনো অনিয়ম বা অর্থ দিয়ে কেনা নয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রিমিয়ার লিগের ১১৫ আর্থিক অভিযোগের ১টি ছাড়া সবকটিতে দোষী ম্যানচেস্টার সিটি

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬