Dhaka ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সরকারি বাসভবন ব্যবহারের ব্যাখ্যা দিলেন জামায়াত আমির, প্লট-গাড়ি না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানালেন

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

নির্বাচনের আগে সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়েও বর্তমানে সরকারি বাসভবন বরাদ্দ নেওয়া প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, বরাদ্দকৃত বাসাটি তার ব্যক্তিগত সম্পত্তি নয় এবং তিনি সেখানে বসবাসও করেন না; এটি কেবল রাষ্ট্রীয় দায়িত্ব ও কূটনৈতিক কাজ পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে।

বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার এক পর্যায়ে জামায়াত আমির নিজেই এই সমালোচনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘অনেকে বলবেন যে আপনি তো বাসা নিয়েছেন। আপনি বলেছিলেন প্লট নেবেন না, এখন বাড়ি নিলেন কেন?’

এর জবাবে তিনি বলেন, ‘বাসাটা আমাকে বা আমার পরিবারকে দলিল করে লিখে দেওয়া হয়নি। থাকার জন্য দিলেও আমি সেখানে থাকি না। আমি সেখানে রাষ্ট্রীয় কিছু কাজ করি।’

বাসভবনটি ব্যবহারের প্রেক্ষাপট তুলে ধরে বিরোধীদলীয় নেতা জানান, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন (যেমন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমসি) এবং অংশীজনদের সাথে আলোচনার জন্য একটি উপযুক্ত পরিসরের প্রয়োজন হয়। রাষ্ট্রীয় এসব আনুষ্ঠানিক কাজের স্বার্থেই মূলত এই বাসাটি ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘সংসদ ভেঙে গেলে বা দায়িত্বের মেয়াদ শেষ হলে সরকারি জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দিয়ে আমরা আমাদের নিজস্ব জিনিসপত্র নিয়ে চলে আসব। এটি কোনো ব্যক্তিগত সুবিধা বা সম্পদ নয়। তবে নির্বাচনের আগে আমরা যে ঘোষণা দিয়েছিলাম—নামমাত্র মূল্যের সরকারি প্লট কিংবা ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না, আলহামদুলিল্লাহ আমরা এখনো সেই সিদ্ধান্তে অনড় আছি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সরকারি বাসভবন ব্যবহারের ব্যাখ্যা দিলেন জামায়াত আমির, প্লট-গাড়ি না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানালেন

সর্বশেষ হালনাগাদ : ১০:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬