Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

মানিকগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাত করার এবং তা বিভিন্ন এলাকায় সরবরাহের প্রস্তুতির অভিযোগে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মূল পরিকল্পনাকারী এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সদর উপজেলার জাগীর পাট গবেষণা এলাকার একটি পরিত্যক্ত কারখানায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে জবাইকৃত ১৩টি ঘোড়া এবং একটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয় এবং জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়। পশুপাখি জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারায় তাদের এই সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. মিজানুর রহমান, রুবেল, সোহেল রানা, ইমন হাসান, মো. তুহিন, ইব্রাহীম খলিল, মাসুদ রানা, হুমায়ুন কবির ও মারুফ।

অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন জানান, সামাজিক মাধ্যমে প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘোড়ার মাংস প্রস্তুত ও বাণিজ্যিক সরবরাহের প্রক্রিয়া হাতেনাতে ধরা পড়ে। জনস্বাস্থ্য ও আইনগত নিরাপত্তার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬