Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সরকারের সমালোচনা ইনকিলাব মঞ্চের

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

বর্তমান রাষ্ট্রে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচারহীনতা প্রকট হয়ে উঠেছে দাবি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো মন্তব্য করলেই যেখানে অত্যন্ত দ্রুতগতিতে বিচার নিশ্চিত করা হয়, সেখানে অন্যান্য অপরাধের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায় না। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে এখন মানহানির মামলার পরিবর্তে সরাসরি সন্ত্রাসী মামলা দেওয়া হচ্ছে, যা আইনের স্পষ্ট অপপ্রয়োগ এবং মতপ্রকাশের অধিকারকে সংকুচিত করার সামিল। বর্তমান সরকারের মেয়াদের সাত মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি বলে মন্তব্য করেন তিনি। পতিত সরকারের দোসর ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ সরকারকে ব্যর্থ করতে গোপনে সক্রিয় রয়েছে বলেও অভিযোগ তোলেন এই নেতা।

দেশে শিশু নিখোঁজ এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আবদুল্লাহ আল জাবের বলেন, গত ২৪ ঘণ্টায় বেশ কিছু শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং বিভিন্ন স্থানে উদ্ধার হচ্ছে শিশুদের মরদেহ। কিশোর গ্যাংয়ের উৎপাত রোধে প্রশাসন আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে সতর্ক করেন তিনি। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদের পরিবারের ওপর নির্যাতন ও সাম্প্রতিক সময়ে বেড়ে চলা অপরাধের দ্রুত বিচার দাবি করেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সরকারের সমালোচনা ইনকিলাব মঞ্চের

সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬