Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাঁশখালীতে ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যুবক নিহত, গৃহবধূ গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জমিলা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি ধুইল্যাঝিরি এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জমিলা আক্তার ও তাঁর শাশুড়ি হোসনে আরা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। ঘটনার দিন শাশুড়ি নাতনিকে মারধর করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি শান্ত করতে প্রতিবেশী রাশেদ এগিয়ে গেলে জমিলা আক্তার তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় অভিযুক্ত জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যুবক নিহত, গৃহবধূ গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১০:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬