কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকদের ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশব্যাপী মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বুধবার উপজেলার বিভিন্ন স্থানে এই পৃথক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বাজরা বাসস্ট্যান্ডের আসাদ সুপার মার্কেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী।
পরে দুপুরে উপজেলার ডুমরাকান্দা বাজারের জনতা ক্লাবে ব্যবসায়ীদের নিয়ে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিভিন্ন পদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।


























