Dhaka ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অ্যালিয়ঁস ফ্রঁসেজে তন্ময়ের একক চিত্র প্রদর্শনী ‘সবুজের বৈভব’ শুরু

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

রাজধানীর অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’তে গত ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে সমকালীন চিত্রশিল্পী সুবর্ণ চক্রবর্তী তন্ময়ের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘সবুজের বৈভব’। সুমন ওয়াহেদের কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীতে প্রকৃতির নানা অনুষঙ্গ, বিশেষ করে পাতা, ফুল ও ঘাসকে মূল প্রেরণা হিসেবে তুলে ধরা হয়েছে। শিল্পী এসব উপাদানের বৈচিত্র্যময় আকৃতি, গঠন, রং ও সূক্ষ্ম ছন্দ তার ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অনারারি অধ্যাপক, বিশিষ্ট চিত্রশিল্পী জামাল আহমেদ এবং একই বিভাগের অধ্যাপক শেখ আফজাল হোসেন।

শিল্পী তন্ময় জানান, কোভিড-১৯ মহামারির সময় চারপাশের প্রকৃতিকে তিনি নতুন চোখে এবং নতুন অভিজ্ঞতায় দেখতে শুরু করেন। সেই সময় বিভিন্ন উদ্ভিদ ও পাতার স্বতন্ত্র সৌন্দর্য তার নজর কাড়ে, যা পরবর্তীতে তার শিল্পচর্চার মূল উপজীব্যে পরিণত হয়। বিশেষ করে পাতার রঙের সূক্ষ্মতার তারতম্য তিনি ক্যানভাসে বিভিন্ন রঙের মিশ্রণ ও স্তরায়নের (layering) মাধ্যমে নিপুণভাবে তুলে ধরেছেন। নিবিড় পর্যবেক্ষণ ও রঙের ব্যবহারের মধ্য দিয়েই প্রকৃতির এই সূক্ষ্ম রূপ তার নিজস্ব চিত্রভাষার অংশ হয়ে উঠেছে।

‘সবুজের বৈভব’ প্রদর্শনীর মাধ্যমে শিল্পী দর্শককে চারপাশের প্রায় উপেক্ষিত কিন্তু অপরূপ প্রকৃতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রকৃতির বৈচিত্র্য ও গুরুত্ব উপলব্ধি করে পরিবেশের প্রতি সচেতনতা বাড়ানোর বার্তাও দিচ্ছে এই আয়োজন।

উল্লেখ্য, সুবর্ণ চক্রবর্তী তন্ময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ২০২২ সালে বিএফএ এবং ২০২৪ সালে এমএফএ সম্পন্ন করেন। তিনি প্রধানত তেলরং, অ্যাক্রিলিক, জলরং ও পেন্সিল মাধ্যমে কাজ করে থাকেন। চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক শিল্প প্রদর্শনীতে ‘মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড (জলরং)’ এবং ২০২১ সালে ‘২৬তম বার্জার ইয়ং পেইন্টার্স আর্ট কম্পিটিশন’-এ ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেন। বর্তমানে তিনি একজন ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অ্যালিয়ঁস ফ্রঁসেজে তন্ময়ের একক চিত্র প্রদর্শনী ‘সবুজের বৈভব’ শুরু

সর্বশেষ হালনাগাদ : ১০:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬