Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় কৃষকের ধানক্ষেতে বিষাক্ত স্প্রে, জমি বিরোধের অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে এক কৃষকের দেড় বিঘা জমির ধানগাছে বিষাক্ত স্প্রে করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিক আনিছুর রহমান বুধবার বিকেলে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে আনিছুর রহমানের জমির ধানগাছগুলো হলুদ বর্ণ ধারণ করতে শুরু করে। পরে স্থানীয়রা জমিতে গিয়ে দেখতে পান, রাতের আঁধারে জমিতে বিষাক্ত স্প্রে করার ফলে ধানগাছগুলো পুড়ে গেছে। বিষয়টি স্থানীয় কৃষি অফিসে জানানো হলে সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি ঘটনাস্থলে গিয়ে জমি পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আনিছুর রহমান বলেন, “আমার জমি নিয়ে দীর্ঘদিন ধরে এই গ্রামের আমিরুল ইসলামের সঙ্গে বিরোধ চলছে। এই জমিতে ধান লাগানোর পরের দিনও ধান উপড়ে ফেলা হয়েছিল। সে আমাকে হত্যার হুমকিসহ জমির ধান নষ্ট করার হুমকি দিয়ে আসায় আমি গত ১২ সেপ্টেম্বর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই।”

সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি বলেন, “গতকালও জমির ধান ভালো দেখেছি। ঘটনাটি শোনার পরে আজ জমি দুটি পরিদর্শন করেছি। ক্ষতির পরিমাণ অফিসকে অবগত করা হবে।”

এ বিষয়ে সাঘাটা থানার ওসি মো. মাহবুব রহমান বলেন, “এই ঘটনাটির অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় কৃষকের ধানক্ষেতে বিষাক্ত স্প্রে, জমি বিরোধের অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬