Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

উখিয়ার সমুদ্রসৈকতে তিন অজ্ঞাত লাশ উদ্ধার: নৌকাডুবির প্রাথমিক ধারণা

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকতের পৃথক দুটি স্থান থেকে তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে একটি এবং মনখালী সমুদ্রসৈকত থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পৃথকভাবে লাশ তিনটি উদ্ধার করেন। সকাল সাড়ে ৭টার দিকে মাদারবুনিয়া ও মনখালী এলাকায় স্থানীয়রা প্রথমে লাশগুলো দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, বৈরী আবহাওয়ার কবলে পড়ে সাগরে নৌকাডুবির ঘটনায় ওই তিন ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া এবং প্রয়োজনীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে না বলে পুলিশ জানিয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করে। লাশগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরে ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার বলেন, পৃথক দুই স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় লাশগুলোর পরিচয় শনাক্তসহ বিস্তারিত তথ্য জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

উখিয়ার সমুদ্রসৈকতে তিন অজ্ঞাত লাশ উদ্ধার: নৌকাডুবির প্রাথমিক ধারণা

সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬