Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে সাইক্লিংয়ে বাংলাদেশের ভরাডুবি: সবুর ও শাহাদাত ছিটকে পড়লেন

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে সাইক্লিংয়ের পুরুষদের রোড রেসিং ইভেন্টে হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের মিশন শেষ করেছে। দলের তারকা সাইক্লিস্ট সবুর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। অন্যদিকে, ইভেন্টে অংশ নিলেও দেশের আরেক প্রতিযোগী শাহাদাত হোসেন প্রথম ল্যাপ শেষ করার পরই নিজেকে গুটিয়ে নেন।

জানা গেছে, ৩১ বছর বয়সী সাইক্লিস্ট সবুর হোসেন গত দুদিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। অসুস্থ বোধ করায় তিনি স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রতিযোগিতা শুরুর আগ পর্যন্ত ফিটনেস ফিরে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনি সফল হননি। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকায় রোড রেসিংয়ের এই গুরুত্বপূর্ণ ইভেন্টে তিনি অংশ নিতে পারেননি।

সবুর অংশ নিতে না পারলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শাহাদাত হোসেন। তবে তিনিও শেষ পর্যন্ত কোনো ইতিবাচক ফল উপহার দিতে পারেননি। রেস শুরুর পর প্রথম ল্যাপ শেষ করেই তিনি প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন। ফলে শেষ পর্যন্ত কোনো বাংলাদেশি সাইক্লিস্টই রেস সম্পন্ন করতে পারেননি।

এ বিষয়ে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ার পরও সবুর হোসেন নিজেকে প্রস্তুত করার এবং ফিটনেস ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু রেসে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি না হওয়ায় বাধ্য হয়েই তাকে ইভেন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে সাইক্লিংয়ে বাংলাদেশের ভরাডুবি: সবুর ও শাহাদাত ছিটকে পড়লেন

সর্বশেষ হালনাগাদ : ১২:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬