Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অপি-ঋত্বিকের আলোচিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

দীর্ঘ ১৯ বছর পর জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের বড় পর্দায় ফেরার সিনেমা ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে। আন্তর্জাতিকভাবে সমাদৃত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ গল্প অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। এটি প্রযোজনা করেছেন বাংলাদেশের জসীম আহমেদ। দুই দশকের বিরতি ভেঙে চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে অপি করিম জানান, মূলত নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর কাজের ধরণ এবং সহ-অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করার সুযোগ থেকেই তিনি এই প্রজেক্টে যুক্ত হয়েছিলেন।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে নগরজীবনের রূঢ় বাস্তবতা, দারিদ্র্য ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে। এতে ‘সোমা’ চরিত্রে অপি করিম এবং তার স্বামী ‘চন্দন’-এর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী। এছাড়া বাংলাদেশের সোহেল মন্ডল এই সিনেমায় ‘সত্য’ চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারে সেরা নবাগত অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষ।

২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করা এই সিনেমাটি মস্কো, ইতালি, কলকাতা ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার জয় করেছে। সবশেষ ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সাতটি বিভাগে পুরস্কৃত হয় সিনেমাটি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার বিশ্বজুড়ে ওটিটি দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে ‘মায়ার জঞ্জাল’।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অপি-ঋত্বিকের আলোচিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬