Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, প্রত্যাহারের দাবি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার বিকেল ৪টায় নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত দাম চাপিয়ে দেওয়া যাবে না। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পরিবহন ও কৃষিখাতে ব্যয় বাড়ছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।

বক্তারা আরও বলেন, সরকারি খাতের অব্যবস্থাপনা ও অনিয়মের দায় সাধারণ মানুষের ওপর চাপানোর নীতি জনগণ মেনে নেবে না। দ্রুত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা না হলে চট্টগ্রামের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লাগাতার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব। প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক ও যুগ্ম সদস্যসচিব আজগর আলী।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, প্রত্যাহারের দাবি

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬