Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নেপাল প্রিমিয়ার লিগে সাকিবের দলে ডাক পেলেন রুবেল মিয়া

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

সর্বশেষ টপ এন্ড টি-টোয়েন্টি লিগে বল হাতে নজর কেড়েছিলেন রহস্য স্পিনার রুবেল মিয়া। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ডাক পেয়েছেন এই ক্রিকেটার।

আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে সাকিব আল হাসানের দল পোখারা এভেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন রুবেল। এনপিএলের এবারের আসরে এ পর্যন্ত পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন তিনি।

রুবেলের আগে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আরিফুল ইসলাম, আকবর আলী, জিসান আলম এবং সাকিব আল হাসান। এদের মধ্যে রুবেল এবং সাকিব পোখারার হয়ে খেলবেন। আকবর ও আরিফুল কর্নালী ইয়াকসে এবং জিসান খেলবেন বিরাটনগর কিংসে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে রহস্য স্পিন দিয়ে পরিচিতি পাওয়া রুবেল মিয়ার জন্য এবারের এনপিএল হতে যাচ্ছে একটি বড় সুযোগ। এটিই তার প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা।

গত জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি থেকে টানা ভালো পারফর্ম করে যাচ্ছেন রুবেল। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগের পর অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের হয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছিলেন এই স্পিনার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নেপাল প্রিমিয়ার লিগে সাকিবের দলে ডাক পেলেন রুবেল মিয়া

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬