Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিসহ দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কয়েদি সোহরাব হোসেন (৫৫) এবং হাজতি মো. আজিম উদ্দিন ওরফে কালাম শেখ (৩২)।

ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

সোহরাব হোসেন মান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ২০৯/এ। গত ১৪ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় এবং রোববার দিবাগত রাত ১২টায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটিয়া গ্রামে, বাবার নাম মফিজ উদ্দিন।

একই দিন দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মো. আজিম উদ্দিন ওরফে কালাম শেখ (৩২) নামে আরেক কারাবন্দী হাজতির মৃত্যু হয়। তার হাজতি নম্বর ৪৩৬/২৬। কালিয়াকৈর থানার হত্যা মামলার আসামি আজিম উদ্দিনকে গত ২০ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ভোররাতে তিনি মারা যান। নিহতের বাড়ি ঢাকার আশুলিয়ার শান্তিপাড়ায়, শিমুলিয়া এবং বাবার নাম আব্দুস সামাদ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ০৬:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬