Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সংবিধান সংশোধনে কেবল বৈঠক যথেষ্ট নয়, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এনসিপির

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় কৃষকশক্তির আয়োজনে অনুষ্ঠিত এক কৃষক শুনানি থেকে সংবিধান সংশোধনে কেবল বৈঠককে যথেষ্ট নয় বলে মন্তব্য করা হয়েছে।

রোববার বিকেলে স্থানীয় মনছারের ঘাটে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলাম এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও জলঢাকার সন্তান আবু সাঈদ লিয়ন।

সমাবেশে আখতার হোসেন এমপি বলেন, কেবল সংবিধান সংশোধন কমিটির বৈঠক বা মিটিং ডেকে বর্তমান সংকটের কোনো সুরাহা হবে না, বরং এটি আরও দীর্ঘায়িত হবে। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের জন্য একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের জোর দাবি জানান। এ সময় সমাবেশে কৃষকদের চরম ভোগান্তি, সারের সংকট এবং কৃষি খাতের নানা অনিয়ম ও দুর্নীতির তীব্র প্রতিবাদ জানানো হয়।

কৃষক শুনানিতে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল ইসলাম সানা, সদস্যসচিব কামরুল ইসলাম, যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান নয়ন, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সালসহ জেলা এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির স্থানীয় নেতৃবৃন্দ।

জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক সাঈদ উজ্জ্বলের সভাপতিত্বে এই কৃষক শুনানি অনুষ্ঠিত হয় এবং এর সঞ্চালনা করেন জাতীয় কৃষকশক্তির সদস্যসচিব গোলাম মোর্তোজা সেলিম।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংশোধনে কেবল বৈঠক যথেষ্ট নয়, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এনসিপির

সর্বশেষ হালনাগাদ : ০৩:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬