Dhaka ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শৈশবের ক্লাবে পুনর্মিলন: সান্তোসে নেইমারের সঙ্গী হলেন কুতিনহো

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ফুটবল বিশ্বে ফের দেখা মিলল এক রোমাঞ্চকর বন্ধুত্বের পুনর্মিলনীর। ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই যোগ দিয়েছেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু ফিলিপ কুতিনহো। পুরনো বন্ধুকে নিজেদের শিবিরে ভেড়াতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডারকে।

৩৪ বছর বয়সী কুতিনহো গত ফেব্রুয়ারিতে শৈশবের ক্লাব ভাস্কো দা গামা ছাড়ার পর থেকেই ক্লাবহীন অবস্থায় ছিলেন। ভাস্কোর জার্সিতে ৮১টি ম্যাচ খেলার পর ক্লাব ছাড়েন তিনি। এবার নতুন উদ্যমে মাঠে নামতে বেছে নিলেন সান্তোস ক্লাবকে।

কুতিনহোর এই আগমন ঘিরে উচ্ছ্বাসের কমতি রাখেনি সান্তোস এফসি। ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নেইমার ও কুতিনহোর কিশোর বয়সের একটি পুরনো ছবির পাশাপাশি জিমনেসিয়ামে ঠিক একই ভঙ্গিমার বর্তমান একটি ছবি পোস্ট করে তারা। ড্রেসিংরুমে কুতিনহো প্রবেশ করার পর নেইমারের উষ্ণ কোলাকুলি এবং কুতিনহোর আবেগঘন মন্তব্য ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

গত বছর নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন একসঙ্গে খেললেও, এবারই প্রথম ক্লাব ফুটবলে এই দুই তারকাকে একই জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে।

ইন্টার মিলান ও লিভারপুলের পর রেকর্ড মূল্যে বার্সেলোনায় যোগ দেওয়া কুতিনহোর ক্যারিয়ারে রয়েছে নানা চড়াই-উতরাই। বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা ও আল-দুহাইলের পথ পেরিয়ে ব্রাজিলিয়ান এই তারকার নেইমারের সঙ্গে এই নতুন যাত্রা সান্তোস সমর্থকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।

জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে দুই বাড়িতে অভিযান, ১৯৪ বস্তা সার জব্দ

শৈশবের ক্লাবে পুনর্মিলন: সান্তোসে নেইমারের সঙ্গী হলেন কুতিনহো

সর্বশেষ হালনাগাদ : ১১:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬