Dhaka ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের এ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও আনরিখ নরকিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় জায়গা হয়নি পেসার লুঙ্গি এনগিডির। মানচিত্র দেখুন
প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ধারাবাহিকতা দেখিয়েছে দল, বাংলাদেশের বিপক্ষেও তা ধরে রাখতে চান তারা। হাইভেল্ড অঞ্চলের উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকে। সে কারণে পেস বোলিংয়ের বিকল্প বাড়ানোর দিকেই এবার বেশি মনোযোগ দক্ষিণ আফ্রিকার।
১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। দুদল সবশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। সেবার বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রেটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন সংবাদ পড়ুন

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬