ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। এ পর্যন্ত তিনটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ৯৭৮ ভোট।
অপরদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন এই তিন কেন্দ্রে ৩ হাজার ৮৬৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৮৫টি। এ পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট স্থগিত হওয়ার খবর পাওয়া যায়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।


























