Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে পিকআপ ভ্যানসহ ঘাতক হেলপার গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) এবং একজন স্থানীয় বিএনপি নেতাকে চাপা দেওয়ার ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত পিকআপের হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল রাত্রিকালীন ডিউটির সময় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় ফিরছিল। পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) পুলিশের গাড়িটি কথা বলার জন্য দাঁড় করান। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিএনপি নেতার মৃত্যু হয়। গুরুতর আহত এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। এই ঘটনায় আরও দুই পুলিশ সদস্য—পিএসআই জাবেদ ওমর ও চালক কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন।

এই মর্মান্তিক ঘটনায় গত ২৫ অক্টোবর কালীগঞ্জ থানায় একটি মামলা (নম্বর-২৬) দায়ের করা হয়। পরবর্তীতে থানা পুলিশের একটি চৌকস দল সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৮ অক্টোবর রাতে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা গ্রামের কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ঘাতক পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) উদ্ধার করে। একই সময়ে পিকআপের হেলপার গোপালগঞ্জের কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাজু শেখকে (২৯) গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হেলপার রাজু শেখ জানিয়েছেন যে পিকআপ ভ্যানটির মূল চালক ছিলেন মাজহারুল ইসলাম। ঘটনার পর থেকেই মূল চালক পলাতক রয়েছেন এবং তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত রাজু শেখকে আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও বাস্তবসম্মত সমাধান চায় মার্কিন জনগণ: বারাক ওবামা

কালীগঞ্জে পিকআপ ভ্যানসহ ঘাতক হেলপার গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬