Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার নতুন আয়োজন: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

তারুণ্যের উদ্দীপনা আর সংগীতের সুর তরঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কোক স্টুডিও বাংলার আবহ ছড়িয়ে দিতে শুরু হয়েছে বিশেষ আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’। কোকা-কোলা বাংলাদেশের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার বিশেষ লাইভ কনসার্ট আয়োজনের সুযোগ পাবেন।

গত ২৬ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতাটি আগামী ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। এতে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেওয়া, সংগীতে অংশগ্রহণ এবং নানা ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

প্রতিযোগিতাটির সূচনা হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়বে। ক্যাম্পেইন শেষে সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হবে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট।

প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনে প্রাপ্ত স্ক্র্যাচ কার্ডের ইউনিক কোডটি ব্যবহার করতে হবে। এই কোডটি ক্যাম্পেইনের নির্ধারিত মাইক্রোসাইটে ইনপুট দিয়ে শিক্ষার্থীরা তাঁদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দিতে পারবেন। প্রতিযোগিতাটি লাইভ লিডারবোর্ডের মাধ্যমে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যাবে।

শুধু ভোট প্রদানই নয়, উদীয়মান তরুণ গায়কদের জন্য থাকছে ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে স্থাপিত কোক স্টুডিও বাংলার ডেডিকেটেড রেকর্ডিং স্টুডিও কিস্কে গিয়ে কোক স্টুডিও বাংলার যেকোনো গানের কভার রেকর্ড করতে পারবেন। রেকর্ড করা গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে এবং ক্যাম্পেইনের ওয়েবসাইটে লিংক জমা দিতে হবে। বিজয়ী তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে সেরা পরিবেশনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থী মূল ক্যাম্পাস কনসার্টে পারফর্ম করার ঐতিহাসিক সুযোগ পাবেন।

এই উদ্যোগ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, “কোক স্টুডিও বাংলা সব সময়ই সংগীতের মাধ্যমে তারুণ্যের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে।”

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার নতুন আয়োজন: শুরু হলো ‘অন ক্যাম্পাস’ প্রতিযোগিতা

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬