Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অবৈধ নির্দেশ মেনে পুলিশকে কারো স্বার্থ হাসিলের হাতিয়ার না হওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

আইন ও বিধিবহির্ভূত কোনো পদক্ষেপ গ্রহণ না করতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি মন্তব্য করেছেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রাখা পুলিশের দায়িত্ব নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

হাসনাত আবদুল্লাহ তাঁর পোস্টে উল্লেখ করেন, পুলিশ সদস্যদের শপথ দেশের সংবিধান, আইন এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য, কোনো ব্যক্তির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা কোনো কর্মকর্তার ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য নয়। কোনো উচ্চাভিলাষী ও দুর্নীতিগ্রস্ত জ্যেষ্ঠ কর্মকর্তার বেআইনি আদেশ মেনে অপকর্মে জড়ানো থেকে বিরত থাকতে তিনি আহ্বান জানান। একই সঙ্গে জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অংশ না নিতেও স্মরণ করিয়ে দেন।

তিনি মাঠপর্যায়ে কর্মরত পেশাদার পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যাঁরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে পুলিশকে জনগণের আস্থাভাজন করতে এবং ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন করতে কাজ করছেন, তাঁদের সেই ত্যাগ যেন কতিপয় ক্ষমতালিপ্সু কর্মকর্তার কারণে ব্যাহত না হয়। কয়েকজন ব্যক্তি বা কর্মকর্তার স্বার্থের জন্য পুরো বাহিনী পুনরায় কলঙ্কিত হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অবৈধ নির্দেশ মেনে পুলিশকে কারো স্বার্থ হাসিলের হাতিয়ার না হওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬