Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভালুকায় মাদকসেবীর ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ী খুন, অভিযুক্ত গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি নামের এক সেলুন ব্যবসায়ী মাদকসেবী সাদ্দাম হোসেনের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট পোশাক কারখানার সামনে মুক্তিযোদ্ধা মার্কেটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হত্যাকারী সাদ্দাম হোসেন সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন। রবীন্দ্র প্রাণে বাঁচতে পাশেই সাদ্দামের বাবা বাবুলের দোকানে গিয়ে আশ্রয় নেন। কিন্তু সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে সাদ্দাম পালিয়ে যান।

রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়ায় বাসা ভাড়া নিয়ে সেলুনের ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী সুচিত্রা জানান, সাদ্দাম নেশা করার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং ফ্রিতে চুল কাটাতেন। ভয়ে তার স্বামী তাকে টাকা ও ফ্রিতে চুল কেটে দিতেন। কিন্তু কয়েক দিন আগে তার স্বামী টাকা দেওয়া ও ফ্রিতে চুল কাটা বন্ধ করে দেন। এ নিয়ে তার সঙ্গে সাদ্দামের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরেই সাদ্দাম তাকে হত্যা করেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। এ ঘটনায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভালুকায় মাদকসেবীর ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ী খুন, অভিযুক্ত গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬