Dhaka ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী যুবদল: রুহুল কবির রিজভী

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল নিজেদের বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের প্রতিটি লড়াইয়ে সংগঠনটির নেতাকর্মীরা অসামান্য ত্যাগ স্বীকার করেছেন।

মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রাজপথের আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা বহু নির্যাতন সহ্য করেছেন এবং অনেকে মিথ্যা মামলায় কারাবাস করেছেন। কিন্তু কোনো বাধাই তাদের আদর্শচ্যুত করতে পারেনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির যে ধারা সূচনা করেছে, তা বাস্তবায়নে যুবদল বলিষ্ঠ ভূমিকা রাখবে। বর্তমান সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সংগঠনটি আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী যুবদল: রুহুল কবির রিজভী

সর্বশেষ হালনাগাদ : ১১:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬