Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকার লাশ উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ১০ জনের মরদেহ উদ্ধার করা হলেও ডিএনএ পরীক্ষায় মুক্তার নমুনার মিল না মেলায় নতুন করে যৌথ তল্লাশি শুরু করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকালে উখিয়া থানা-পুলিশের একটি দল ওই রিসোর্টে তল্লাশি চালিয়ে স্তূপীকৃত টিনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, সিআইডির ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর আগে উদ্ধার হওয়া ১০ জনের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও মুক্তার সন্ধান মেলেনি। নিহত নাসরিন আক্তার মুক্তা সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে তিনি কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। তার স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকার লাশ উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬