Dhaka ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব: সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) কেন্দ্রীয় সাধারণ সভায় মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। একই সভায় মুফতি ইনজিমামুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত জরুরি কেন্দ্রীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

সভায় সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগ গ্রহণ করে সদস্যসচিব পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে উপস্থিত সদস্যদের সর্বোচ্চ ভোট পেয়ে মুফতি ইনজিমামুল ইসলাম ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব। তিনি গওহরডাঙ্গা মাদ্রাসার জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে জামিয়া রহিমিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে উচ্চতর ইসলামী আইনশাস্ত্রে ইফতা সম্পন্ন করেন।

ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান জামিয়া মুহিউস সুন্নাহ, যাত্রাবাড়ী মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইসলামিক স্কলার্স একাডেমির পরিচালক। তিনি ২০০৮ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে জামিয়াতুল আসআদ থেকে উচ্চতর ইসলামী আইনশাস্ত্রে ইফতা সম্পন্ন করেন।

সভায় আলেম সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও মূলধারার রাজনীতিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। ন্যায্য অধিকার ও প্রাপ্য মর্যাদা আদায়ে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স (এনইউএ) সর্বদা নীতিগত অবস্থানে অটল থাকবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব: সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬