Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পিরোজপুরের ঘটনা তদন্তে জামায়াতের উচ্চপর্যায়ের কমিটি, তিন দিনের সময়সীমা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

পিরোজপুরে সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তদন্ত করতে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক থেকে মঙ্গলবার এই কমিটি গঠনের সিদ্ধান্ত আসে। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

কমিটির সদস্যরা হলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং নূরুল ইসলাম বুলবুল এমপি। বৈঠকে পিরোজপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই কমিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর সঙ্গে দলের কোনো সদস্যের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখবে। তদন্ত কাজে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের ঘটনা তদন্তে জামায়াতের উচ্চপর্যায়ের কমিটি, তিন দিনের সময়সীমা

সর্বশেষ হালনাগাদ : ১০:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬