Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে প্রতারণা মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় প্রতারণা মামলায় পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই পুলিশ সদস্যের নাম কৃষাণ বড়ুয়া। তিনি কুমিল্লা জেলায় কর্মরত বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতারণা মামলায় কৃষাণ বড়ুয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কর্মস্থল কুমিল্লায়। তবে তার সম্পূর্ণ নাম ও ঠিকানা জানতে সিটি এসবি কুমিল্লায় চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাব এলে তার বিস্তারিত জানা যাবে। আজই তাকে একটি প্রতারণা মামলায় আদালতে পাঠানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে নগরীর নূর আহমদ রোডের কুরিয়ার প্রতিষ্ঠান এস এ পরিবহনের কাজির দেউড়ি শাখা থেকে তাকে আটক করা হয়। এস এ পরিবহনের কর্মকর্তারা তাকে আটকে রেখে থানায় খবর দিলে কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে প্রতারণা মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১০:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬