ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী, এদিনই ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
তফসিল অনুযায়ী, দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২৭ অক্টোবর। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর গত এক অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। একই দিনে জাতীয় সংসদ সচিবালয় থেকে তার আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।


























