টঙ্গীর একটি মাদ্রাসার ঘটনার প্রেক্ষাপটে শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং এ বিষয়ে কোন ধরনের অভিযানও চালানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি গাজীপুর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। সরকারের পক্ষ থেকেও শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার ব্যাপারে পুলিশকে কোনো নির্দেশনা বা পরামর্শ প্রদান করা হয়নি বলে নিশ্চিত করেন তিনি।


























