চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন। ঘরে বসেই পরীক্ষার্থী ও অভিভাবকেরা খুব সহজে ওয়েবসাইট এবং মোবাইল মেসেজের মাধ্যমে ফল জেনে নিতে পারবেন।
অনলাইনে রেজাল্ট জানতে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে পরীক্ষা হিসেবে ‘HSC/Alim/Equivalent’ সিলেক্ট করতে হবে। এরপর পরীক্ষার বছর ২০২৬, সংশ্লিষ্ট বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিয়ে সাবমিট করলেই পূর্ণাঙ্গ মার্কশিটসহ ফলাফল দেখা যাবে। এছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ইআইআইএন (EIIN) ব্যবহার করে এক ক্লিকেই সব শিক্ষার্থীর ফল একত্রে ডাউনলোড করতে পারবে।
এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল অপাটের থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি বার্তায় কাঙ্ক্ষিত জিপিএ জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ২০২৬ সালের এই পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ সারাদেশ থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।


























