Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

গণভোটের স্পষ্ট রায় অবিলম্বে কার্যকর করা এবং সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে তিন দফা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সাথে সরকারের একতরফা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় দলটি অংশ নেবে না জানিয়ে এ বিষয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সর্বদলীয় সম্মতিতে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের রূপরেখা তৈরি হয়েছিল। কিন্তু সরকার সেই প্রক্রিয়া এড়িয়ে একদলীয়ভাবে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে, যা গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা ও সংস্কার নস্যাতের চক্রান্ত।

সংবাদ সম্মেলনে এনসিপির উত্থাপিত তিন দফা দাবি হলো—অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে এবং সরকারের একদলীয় এই প্রক্রিয়ায় এনসিপি যুক্ত হবে না বিধায় সবাইকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা

সর্বশেষ হালনাগাদ : ০৭:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬