Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গোদাগাড়ী ইউএনও কার্যালয়ে তালা: ৭ জনের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ হালনাগাদ : ০১:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার রাতে গোদাগাড়ীর ইউএনও কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, পৌর এনসিপির সদস্য সচিব মোফাজ্জল হোসাইন আনাম, পৌর জামায়াতে ইসলামীর বাণিজ্য বিভাগের সভাপতি হেলাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোদাগাড়ী পৌরসভার সহসভাপতি মো. মাহাফুজ, ছাত্রশিবিরের সাবেক নেতা ইলিয়াস উদ্দীন এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুল হামিদ বাবলু।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ইউএনও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের রেখে বাইরে তালা দেন, যার ফলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

এনসিপি নেতা আতিকুর রহমান দাবি করেন, তারা ইউএনওর কাছে অনিয়মের ব্যাপারে জবাব চেয়েছিলেন এবং তিনি জবাব দিলে তালা খুলে দেওয়া হয়। তিনি ইউএনওকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে, ইউএনও ইসরাত জাহান বলেন, অফিসের সামনে মব করা এবং অফিস টাইমে কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রার্থীদের তালা দিয়ে ভোগান্তিতে ফেলার কারণেই মামলা করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গোদাগাড়ী ইউএনও কার্যালয়ে তালা: ৭ জনের বিরুদ্ধে মামলা

সর্বশেষ হালনাগাদ : ০১:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬