Dhaka ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নকল সার ও ভূষি তৈরির গোডাউনে অভিযান, বিপুল কাঁচামাল উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

রংপুরের পীরগঞ্জে ভেজাল ও নকল সার, কীটনাশক এবং পশুখাদ্য তৈরির অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসার ডারা বাজারে অবস্থিত মেসার্স মোখলেছুর ট্রেডার্সের গোডাউনে এই অভিযান চালানো হয়। এ সময় ইটের গুঁড়া, মাটি, কাঠের গুঁড়াসহ নামীদামি প্রতিষ্ঠানের খালি মোড়ক ও বিপুল পরিমাণ ভেজাল তৈরির উপকরণ জব্দ করা হয়। ঘটনার পর গোডাউনটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, সহকারী পুলিশ সুপার রাসেল রানা এবং পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা সূত্রে জানা গেছে, গোডাউনটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের খালি প্যাকেটের পাশাপাশি প্রায় ১ হাজার ১০০ বস্তা অননুমোদিত কাঁচামাল জব্দ করা হয়। উদ্ধার করা উপকরণের মধ্যে রয়েছে মাটি, ডিমের খোসা, ভুট্টার খোসা, ইটের গুঁড়া, ধানের কুঁড়া, চুন ও ময়দা। এসব অননুমোদিত উপাদান দিয়ে নকল সার ও পশুখাদ্য তৈরি করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জব্দ করা উপকরণ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নকল সার ও ভূষি তৈরির গোডাউনে অভিযান, বিপুল কাঁচামাল উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ১২:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬