উচ্চশিক্ষায় অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত হয়েছেন। মনোনীতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজের তিন শিক্ষার্থীও রয়েছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে উত্তীর্ণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শাবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের সাতজন, ২০২০ শিক্ষাবর্ষের সাতজন এবং ২০২১ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থী স্থান পেয়েছেন। প্রতি শিক্ষাবর্ষ থেকেই একজন করে অধিভুক্ত মেডিকেল শিক্ষার্থী এই পদকের জন্য মনোনীত হয়েছেন।
মনোনীত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাগের কৃতী ছাত্র-ছাত্রীরা রয়েছেন, যা নিজ নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন। উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে ২০০৫ সাল থেকে ইউজিসি এই স্বর্ণপদক প্রদান করে আসছে।


























