Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আমিনুল হককে চেয়ে গুলশানে মিছিল

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি করার দাবিতে রাজধানী গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সোমবার বিকেলে গুলশান-১ নম্বরের নাভানা টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আজাদ মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার পর নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই বিলুপ্ত কমিটির আহ্বায়ক আমিনুল হককে সভাপতি করার দাবিতে মাঠে নামলেন নেতাকর্মীরা। বিলুপ্ত কমিটিতে মোস্তফা জামান সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। বিএনপির পক্ষ থেকে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা এবং সাংগঠনিকভাবে নেতাকর্মীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমিনুল হকের। তাই তাকেই নতুন কমিটির নেতৃত্বে দেখতে চান তৃণমূলের কর্মীরা। তার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম শেখের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মিছিলে ভাটারা, বনানী, গুলশানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আমিনুল হককে চেয়ে গুলশানে মিছিল

সর্বশেষ হালনাগাদ : ১১:১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬