Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ছেলে অপ্রতিম হত্যার আসামিদের ফাঁসি চান বাবা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কুমিল্লায় স্থানীয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।

আবেগঘন কণ্ঠে কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, শান্তিময় কুমিল্লায় তার সন্তান এভাবে হত্যাকাণ্ডের শিকার হবে তা তারা কখনো কল্পনাও করেননি। বিচার বিভাগ ও প্রশাসনের ওপর আস্থা প্রকাশ করে তিনি মামলার চার্জশিটে প্রকৃত দোষীদের অন্তর্ভুক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অপ্রতিম কুমিল্লার আলো-বাতাসে বড় হয়েছে। তাই এই হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো কুমিল্লার মানুষের জন্য বেদনার। তিনি শিশু আইনে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো আসামিদের প্রকৃত বয়স নির্ধারণের জন্য বায়োলজিক্যাল বা রেডিওলজিক্যাল টেস্ট করানোর দাবি জানান।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের বিজয়পুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ছেলে অপ্রতিম হত্যার আসামিদের ফাঁসি চান বাবা

সর্বশেষ হালনাগাদ : ১১:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬