Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকের সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক আব্দুল বাছেত মিয়া

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন বিশিষ্ট শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো. আব্দুল বাছেত মিয়া। শিক্ষা, গবেষণা ও কৃষি শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবার দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোট ১০১ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হয়, যা আগে প্রতিবছর ১২ জনকে দেওয়া হতো। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়ার এই অর্জনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা ও গবেষণার রাষ্ট্রীয় স্বীকৃতি, যা বিশ্ববিদ্যালয়ের সবার জন্য অত্যন্ত গৌরবের এবং এটি অন্যান্য গবেষকদেরও অনুপ্রাণিত করবে।

অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বলেন, শিক্ষার্থীদের সাফল্যই একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি। রাষ্ট্রীয় এই সম্মাননা তাঁর গবেষণাজীবনে নতুন অনুপ্রেরণা জোগাবে। সম্প্রতি তিনি বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ফসল উদ্ভিদবিদ্যায় শিক্ষকতার পাশাপাশি তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থও প্রকাশিত হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকের সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক আব্দুল বাছেত মিয়া

সর্বশেষ হালনাগাদ : ১০:৫১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬