Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডের ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮টিতেই প্রধান শিক্ষক নেই

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। উপজেলার মোট ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৮টিতেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। ফলে এসব বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যা পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমকে ব্যাহত করছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শূন্য পদগুলোতে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের জন্য ৪৮ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রক্রিয়া শেষ হলে দ্রুতই বিদ্যালয়গুলোতে স্থায়ী প্রধান শিক্ষক পদায়ন করা সম্ভব হবে।

প্রধান শিক্ষকের পাশাপাশি বেশ কিছু বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরও ঘাটতি রয়েছে। কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি বা শূন্য পদের কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে, যা ডেপুটেশনের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশের ওপর জোর দেওয়া হচ্ছে এবং দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ পাঠদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ জানান, পুরো জেলায় এক হাজারের বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। তবে সম্প্রতি নিয়োগ পাওয়া ৪৬১ জন নতুন শিক্ষকের মধ্য থেকে আগামী ১১ অক্টোবর সীতাকুণ্ড উপজেলায় ১০ জনকে পদায়ন করা হবে, যা শিক্ষক সংকট কিছুটা লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডের ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮টিতেই প্রধান শিক্ষক নেই

সর্বশেষ হালনাগাদ : ১০:৫০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬