Dhaka ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতকে জড়ানো টিআইবির বিবৃতি অনভিপ্রেত: মিয়া গোলাম পরওয়ার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এই বিবৃতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি ঘটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা, যা গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে অত্যন্ত স্পষ্ট। ঘটনার সঙ্গে জামায়াতের কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও দায়িত্বশীল একটি সংস্থার এমন মনগড়া তথ্য প্রচার করা দুঃখজনক।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পক্ষে সোচ্চার। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকতে তিনি টিআইবির প্রতি আহ্বান জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতকে জড়ানো টিআইবির বিবৃতি অনভিপ্রেত: মিয়া গোলাম পরওয়ার

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬