Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অবৈধভাবে সার মজুত করায় জরিমানা, পদ হারালেন জামায়াত নেতা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

অবৈধভাবে সার মজুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়ার পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে দল থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার ঘর থেকে অবৈধভাবে মজুত করা ১৮ বস্তা (৯০০ কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়। পরে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং সার বাজেয়াপ্ত করেন।

সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম জানান, দলীয় নিয়ম অনুযায়ী জেলা কমিটির সুপারিশের পর আমিরে জামায়াত অনুমোদন দিয়ে থাকেন। তবে মনিরুল ইসলামের অপরাধের বিষয়টি জানতে পেরে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে মৌখিকভাবে তার রুকুনিয়ত বাতিল করেছেন। লিখিত প্রক্রিয়া সম্পন্ন হতে দু-এক দিন সময় লাগবে।

কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ আলী বলেন, দলের আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। পদ হারানো জামায়াত নেতা মনিরুল ইসলামও মুঠোফোনে বিষয়টি জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অবৈধভাবে সার মজুত করায় জরিমানা, পদ হারালেন জামায়াত নেতা

সর্বশেষ হালনাগাদ : ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬